রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ুমিছিল

উচ্চকন্ঠ   27-Feb-2025   59

Photo

এফএনএস: কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার দায়িত্ব দ্রুত হস্তাস্তরের দাবিতে মানববন্ধন ও ঝাড়মিছিল করেছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকারী হিসেবে অভিহিত করে ইউএনওর বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনের ফটকে মিরপুরের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন ও ঝাড়ুমিছিল করা হয়। এ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় জাহার আলী, রফিকুল ইসলাম রফিক, লিমু, ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ইউএনওর ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। অন্যথায় আগামী রোববার আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন। আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। আদেশে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো। এর আগে গত বছর কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়েছিল। তবে সেবার বদলি আদেশ প্রত্যাহার করা হয়। এর আগে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর কয়েকদিন পর মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই গেট দুটি বন্ধ ছিল। বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ৩১ মার্চ মিরপুর উপজেলা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

office@ukantho.com


Photo

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের...

Photo

পৌরসভায় সেবার নামে চলছে প্রহসন: নাগরিকরা কর দিয়ে কিনছেন দুর্ভোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক...

Photo

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

এফএনএস:গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার...

Photo

নির্বাচনি হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি: এনসিপি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আয়কর রিটার্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত