বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: জড়িতদের পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

উচ্চকন্ঠ   14-Jul-2026   24

Photo

এফএনএস: চট্টগ্রামে নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ঘটনায় কঠিন শাস্তি হবে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির লিখেছেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কিনা। লক্ষণ খুব ভালো নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। সবশেষে প্রশ্ন রেখে তিনি বলেন, এদের খুঁটির জোর কোথায়?

office@ukantho.com


Photo

২০০৮ সালের মতো নয়, এবারের নির্বাচন হবে ৯১ সালের মতো: নাহিদ

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ সালের নির্বাচনের মতো...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন পণ্য উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

ঝিনাইদহের বিষয়খালী বাজারে রাশেদ খাঁনের নির্বাচনী সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের...

Photo

একটি দল নারীদের নিয়ে বাজে ভাষায় কথা বলে, যা মুখে আনা যায় না: তারেক রহমান

এফএনএস:বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত