মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পল্টনে আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

উচ্চকন্ঠ   07-Mar-2025   42

Photo

এফএনএস: রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল। সংগঠনটির এক কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার সময় লুঙ্গি পরিহিত এক যুককও তার দিকে মারমুখী ভঙ্গিমায় তেড়ে যান। এ ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই ওই যুবকের সাহসিকতার প্রশংসাও করেন। তবে পরে জানা যায়, সেই যুবককেও আটক করা হয়েছে। পরে শুক্রবার বিকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনে। ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। পরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ওই যুবকের নাম আরমান। তিনি আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তী সময়ে সেনা সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করেন। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিজের পোস্টে আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। উল্লেখ্য, গতকাল শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফা মিছিল বের করে। পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে হিযবুত তাহরীরের অন্তত ১০ সদস্যকে আটক করা হয়। এরমধ্যে ওই আরমানও ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য...

Photo

কুষ্টিয়ায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

এফএনএস: আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও...

Photo

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুর্নামেন্ট উদ্বোধন

জামির হোসেন: ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট...

Photo

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে শপথ পাঠ ও আলোচনা সভা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত