রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   18-Dec-2025   65

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বেলা ১১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দেশে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এর জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের নিরাপত্তা টিম সরকারের সঙ্গে সমন্বয় করছে। সরকারও বেশ সহযোগিতা করছে। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে সারা দেশের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। ২৪ ডিসেম্বর রাতে ও ২৫ ডিসেম্বর সকালের মধ্যে আমাদের নেতাকর্মীরা কীভাবে বিমানবন্দরে পৌঁছবেন সে নির্দেশনাও ইতোমধ্যে দেওয়া হয়েছে। আমরা আশা করি, এই সংবর্ধনা বিগত ৫৫ বছর ও আগামী ৫৫ বছরের জন্যও ঐতিহাসিক এবং স্মরণীয় হয়ে থাকবে। তবে জনদুর্ভোগ যাতে না হয়, সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল...

Photo

এনসিপিকে বরাদ্দকৃত ৫০ প্রতীক থেকে বাছাই করতে বলল ইসি

এফএনএস: শাপল নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে...

Photo

জামাল ইউনিয়নের ভয়ঙ্কর সন্ত্রাসী মূর্তিমান আতঙ্ক আতাউর মেম্বার অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস, ভয়ঙ্কর...

Photo

ঝিনাইদহে আম জনতা দলের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমজনতা দলের ঝিনাইদহ শাখার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত