সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ঘোষণা খেলাফত মজলিসের

উচ্চকন্ঠ   14-Apr-2025   46

Photo

এফএনএস: ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিল ও ভারত জুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল (বুধবার) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ খেলাফত মজলিস। গত শনিবার পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার দুপুরে মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ এফএনএসকে এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বেদে পল্লীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন, আটক ১

হাবিব ওসমান, নিজকস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ

এফএনএস: যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক...

Photo

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত, চালক গ্রেপ্তার

এফএনএস: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। সোমবার...

Photo

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন, প্রশ্ন রিজভীর

এফএনএস: ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন, প্রশ্ন তুললেন বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত