সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জিসাসের নতুন কমিটি ঘোষণা

উচ্চকন্ঠ   19-Apr-2025   69

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নতুন কমিটির ঘোষণা দিয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবুল কালাম আজাদ। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে সাংবাদিক মোঃ সবুজ হোসেন। একই সঙ্গে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মাষ্টার মোঃ হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আরিফ সাহরিয়ার স্টার, সম্মানিত সদস্য মোঃ বিপ্লব, মাসুম উজ্জ্বল, জিয়াউর রহমান, সাদমান সাকিব সোয়াদ, মোঃ সুমন হোসেন, মাহমুদ আলী জিন্নাহ ও রাজু আহমেদ। নতুন নেতৃত্বের মাধ্যমে জিসাস সাংস্কৃতিক অঙ্গনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। জিসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে। নতুন কমিটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য আরও এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

office@ukantho.com


Photo

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস

এফএনএস: বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত, আহত-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের...

Photo

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, দুই মামলায বিএনপির ১৫ নেতাকর্মী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত