বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

উঠানের গর্তে মিললো লাশ

উচ্চকন্ঠ   23-Nov-2025   86

Photo

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ হওয়ার ৩দিন পর বাড়ির উঠানের গর্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম আশরাফ মিয়া ফকির (৬৫)। তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব টেমাপাড়ার মৃত ফরিদের ছেলে। পুলিশ জানায়, তিনদিন ধরে আশরাফ মিয়া নিখোঁজ ছিলেন। রোববার সকালে বাড়ির উঠানের দক্ষিণ পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটির সন্ধান পায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

নড়াইলে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী...

Photo

কালীগঞ্জ শহরের সর্বত্রই বিক্রি হচ্ছে রোগাক্রান্ত বকন গরুর মাংস: টাকা তোলায় ব্যস্ত তদারকী কর্মকর্তা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সর্বত্রই এখন...

Photo

হরিণাকুন্ডুতে জুলাই শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জুলাই...

Photo

অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ

এফএনএস: অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত