শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে, ভুটানের রাষ্ট্রদূতকে ড. ইউনূস

উচ্চকন্ঠ   09-Jul-2025   113

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক সহযোগিতা স¤প্রসারণে এখনো অনেক সুযোগ বিদ্যমান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বলেন, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের অব্যাহত সহায়তার জন্য ভুটান কৃতজ্ঞ। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ ব্যক্ত করেন। এসময় প্রধান উপদেষ্টা দুদেশের জনগণের বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরে বলেন, দুদেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত, যেন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে বজায় রাখতে ও এগিয়ে নিতে চায়। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, তার কার্যকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

office@ukantho.com


Photo

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন...

Photo

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের...

Photo

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের

এফএনএস: আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং...

Photo

রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে বরের লাশ

এফএনএস: ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত