রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   04-Jul-2025   55

Photo

এফএনএস: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। গ্রেপ্তার খোকন মিয়া (৫৫) পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি ৭ পয়েন্ট ৬৫ মি. মি. পিস্তল, একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জানা গেছে, চাঁনপুর এলাকার খোকন মিয়া নামক ব্যক্তি অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। পরবর্তীতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকেই অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, ওই পিস্তলটি খোকন মিয়ার। ওসি মহিনুল বলেন, অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও অস্ত্র কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। তাকে আদালতে প্রেরণ করা হবে।

office@ukantho.com


Photo

ভুয়া পুলিশ আখ্যা দিয়ে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ১০

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক...

Photo

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের ইমন, পরিবারের শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ছেলের কণ্ঠ শোনেননি তিন মাস। আর ফোন...

Photo

কালীগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি প্রণোদনা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

চীনের স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ হলো

এফএনএস: স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত