শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

উচ্চকন্ঠ   03-Aug-2026   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ মোসা. মিম (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কোটচাঁদপুর থানার এসআই অমিত কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে নৈশকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। সোমবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের সাড়াতলা এলাকায় স্থানীয় মুজাহিদের ড্রাগন ক্ষেতের সামনে টহলরত অবস্থায় একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়।
পুলিশ মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা নারী আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। পরে তাকে আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোসা. মিম (২২) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পথচারী ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মিমের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিম জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম মো. হাসান। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর থানার তদন্ত ওসি আনসার উল্লাহ হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক আসামি হাসানকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদর্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২...

Photo

হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত