সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   16-Jul-2025   44

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে নড়াইল জেলা জামায়াতের এক সৌজন্য ও মতবিনিময় সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির ও নড়াইল-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা উবাইদুল্লাহ কাইসার সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
এ সময় নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ্যাড. এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা জামায়াতের আমীর বলেন" নড়াইলের সাংবাদিক সমাজের ভূমিকা, ন্যায়বিচার, গণতন্ত্র ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রচার এবং পাশাপাশি নড়াইলের সার্বিক অগ্রগতি, সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব নিয়ে কাজ করবেন বলে আমরা আশা রাখি"।
এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
এই মতবিনিময় সভা প্রেসক্লাব ও জামায়াতের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নড়াইল জেলা জামায়াতের নেতৃবৃন্দ । অনুষ্ঠানের শেষ ভাগে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা ও নৈতিক সাংবাদিকতার চর্চাকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ...

Photo

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে চুরির উৎসব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রাইমারি...

Photo

বিএনপির মনোনয়নে ঝিনাইদহে দুইটি আসনে অসন্তোষ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়ন্ত কুমার কুন্ডু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে...

Photo

ইয়াবা পাচারের সময় ননদ-ভাবি গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় পায়ের অ্যাংলেটে ইয়াবা পাচারকালের ননদ ও ভাবিকে গ্রেপ্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত