বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Jan-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের এইচএসএস সড়কে একটি মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি এন.এম. শাহজালাল, এম সাইফুল মাবুদ, সহ-সহপতি নাসরিন ইসলাম, সদস্য সালমা খানম, ইয়েস সহ-দলনেতা মোঃ শাহিন আলম, মানবাধিকার, এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জ্বালানি খাতে সুশাসন, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক দিক সহ সচেতনতা মুলক ফেস্টুন প্রদর্শন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ^ জ্বালানি অতিরিক্ত ব্যবহারের ফলে বাংলাদেশ সহ বিশ্বে পরিবশে বিপর্যয় ঘটছে। তাই পরিবেশ সুরক্ষা করে নিরাপদ বাসযোগ্য পরিবেশ গড়তে জীবাষ্ম জ্বালানি ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

office@ukantho.com


Photo

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এফএনএস: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে...

Photo

কালীগঞ্জে ঐতিহ্য ও পুরাকীর্তির নিদর্শন গোড়ার মসজিদ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদকঃ কালীগঞ্জের ঐতিহাসিক গোড়ার মসজিদটি...

Photo

দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না: হাসনাত

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

Photo

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই: সালাহউদ্দিন

এফএনএস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত