রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মুন্সীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   03-Nov-2025   77

Photo

এফএনএস: মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুজিবুর মাঝি রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো লাশটি দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সদর থানার ওসি সাইফুল আলম জানান, নিহতের হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যার পর পুকুরে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পৌরসভায় চেক জালিয়াতি: সাবেক মেয়র মিন্টুসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় চেক জালিয়াতির মাধ্যমে...

Photo

বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তার অবসরকালীন বিদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু...

Photo

ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত-উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, রাজি নয় বিএনপি

এফএনএস: ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে- এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয়...

Photo

নয় মাসেও এ সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: বিএনপির ফারুক

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত