মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নেই: ফরহাদ মজহার

উচ্চকন্ঠ   12-Aug-2025   46

Photo

এফএনএস: বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয় বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি। অনেক অর্জন থাকলেও সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা গ্রহণযোগ্য নয় বলেও মনে করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম গণশক্তি সভা আয়োজিত জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান। সংগঠনের সভাপতি সাংবাদিক সাদেক রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ফরহাদ মজহার বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে। শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি, সেটা হবে অনাকাঙ্ক্ষিত। তিনি আরও উল্লেখ করেন, জুলাই ঘোষণাপত্র দেয়ার আইনি বৈধতা এই সরকারের আছে কি না। তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আমলা কেনাবেচা করে নির্বাচনী বৈতরণী পার করার পুরনো কৌশল জনগণ মেনে নেবে না। ফরহাদ মজহার বলেন, সরকার বার বার জনগণকে প্রতারিত করে। গণ সার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে। তরুণদের বিরুদ্ধে দলকে আপনারা লেলিয়ে দেবেন না। অধ্যাপক দেওয়ান সাজ্জাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউল হাসান, গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ অনেকে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে গরিব কৃষকের ধান কেটে দিল কৃষকদলের নেতাকর্মীরা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের...

Photo

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত...

Photo

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে ৫ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি...

Photo

খিলক্ষেতে শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির শিকার যুবককে আটক

এফএনএস: রাজধানীর নীলক্ষেতে ছয় বছরের যে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত