বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

উচ্চকন্ঠ   12-Mar-2025   58

Photo

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত এ রায় দেন। মামলার অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের শিশু আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির ও শরীয়তপুরের পালং মডেল থানাধীন (সদর) চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) বলেন, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত তিন আসামি কারাগারে আছেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অপ্রাপ্ত বয়স্ক দুজন পলাতক পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন আসামিরা ভিকটিমকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কিডনি সুরক্ষায় অঙ্কুরেই শনাক্ত...

Photo

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক...

Photo

শৈলকুপায় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ১৯ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের...

Photo

চাপরাইল বাজারে রাস্তার উপর খানাখন্দ: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত