রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   19-Jan-2025   60

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
রোববার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন, এ কে এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, এ্যাড. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।
বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে তার আদর্শকে বুকে লালন করে বিএনপিকে সামনে দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেতার ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

office@ukantho.com


Photo

দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিকল্পিতভাবে...

Photo

রাজধানীতে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: রাজধানীর ভাটারায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম আযম (২০) নামে...

Photo

কালীগঞ্জে ‘সন্ত্রাসের প্রতীক’ শাহিনুর: স্টেডিয়ামের জায়গা দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় মো. শাহিনুর হোসাইন...

Photo

আম কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জাবি ছাত্রের

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর বানেশ্বর থেকে আম কিনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত