অপরাধ
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উচ্চকন্ঠ 29-Apr-2025 49
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর বন্ড ব্রিক্স ইট ভাটার সামনে ঝিনাইদহ ডিবির অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মো: আব্দুর রাহিম (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুর রাহিম (বর্তমানে চট্টগ্রাম অবস্থান করে) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌচ কৃষ্ণপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে।
আনুমানিক দুপুর ১২টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামক একটি পরিবহন তল্লাশি করে। সেসময় তার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে পনের (১৫)টি জীপারযুক্ত ছোট নীল রঙের পলিমার প্যাকেটের মধ্যে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। তিনি আরও জানান, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
office@ukantho.com