রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   01-Dec-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ হায়দার আলী হাদু'র রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা।
সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করে শহিদ হায়দার আলী হাদু স্মৃতি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ হাটখোলা জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম।
মোনাজাতে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশার মধ্যদিয়ে মোনাজাত শেষ হয়। এছাড়া জেলা যুবদলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক হায়দার আলী হাদু'র রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মী ও মুসল্লীরা।

office@ukantho.com


Photo

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

এফএনএস: রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে এক শিক্ষার্থীর...

Photo

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয় জখম, অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতারের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী...

Photo

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ধাওয়া দিয়ে পুকুরে ফেললো তৌহিদী জনতা

এফএনএস: মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে...

Photo

ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি সাড়ে ৪৮ শতাংশ মানুষ: জরিপ

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন, সে বিষয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত