প্রিয় ঝিনাইদহ
গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিবেশক সমাবেশ ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 03-Jul-2026 56
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের উদ্যোগে "পরিবেশক সমাবেশ ও বার্ষিক বনভোজন-২০২৬" উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৩জুলাই) অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিবেশক, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হাসান। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মো. মোক্তার হোসেন ও সুস্মিতা তাবাসসুম।
বক্তারা কৃষি উন্নয়ন, নিরাপদ ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকের দোরগোড়ায় মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দিতে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষির টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
আলোচনা শেষে পরিবেশকদের সম্মাননা প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
office@ukantho.com