বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   05-Dec-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা—এ প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, ধরেই নিতে হবে—তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিচার বিলম্বিত করা বা ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই।
শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ, ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ- যশোর ৬ লেন মহাসড়ক উন্নীতকরণে...

Photo

ঝিনাইদহে ইটের সুরকি ফেলে মসজিদের রাস্তা সংস্কার করলেন সমাজসেবক মাজেদুল ইসলাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর...

Photo

নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি...

Photo

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

এফএনএস:জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত