সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেহেরপুরে প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ

উচ্চকন্ঠ   14-Nov-2025   87

Photo

এফএনএস: মেহেরপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনাটি সদর উপজেলার রাজাপুর মাঠে ঘটে। আটক দুই জন হলো- রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম ও জুমাত আলীর ছেলে রাকিবুল ইসলাম। অন্যদিকে আরেক অভিযুক্ত নজরুল ইসলামের ছেলে মিনারুল পালাতক। গত বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে। গত বৃহস্পতিবার ভুক্তভোগী কলেজছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। আটক দুই জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। মামলার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। তার প্রেমিক সরকারি কলেজের অনার্সের ছাত্রের সঙ্গে মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। পরে সন্ধ্যার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে আসার সময় তিন যুবক তাদের পথরোধ করে। এ সময় তারা দুই জনকে নানা প্রশ্ন করতে থাকে। বাগবিতন্ডার একপর্যায়ে তারা প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পেছনে আম বাগানে নিয়ে যায়। এ সময় তারা প্রেমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের দুই জনকে বিবস্ত্র করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে। এ সময় প্রেমিক তার প্রেমিকাকে তিন যুবকের কাছে রেখে টাকা নিতে মেহেরপুর শহরে আসেন। টাকা নিয়ে ফিরে গিয়ে দেখেন তার প্রেমিকা কান্নাকাটি করছে। পরে প্রেমিকা জানান, তাকে তিন জন ধর্ষণ করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়ে। প্রেমিক তখন পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসীসহ তার বন্ধুদের খবর দেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ি পাঠান। পরে ভুক্তভোগী প্রেমিকা নিজে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় তিন যুবককে আসামি করা হয়েছে। সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আমি তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছি। ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। পালাতক আসামিকে আটকে পুলিশ অভিযান চলমান রয়েছে। গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আটকদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

office@ukantho.com


Photo

রাজধানীতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, চড়া সবজির বাজার

এফএনএস: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে।...

Photo

ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর...

Photo

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরে বিশেষ প্রার্থনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত