রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

উচ্চকন্ঠ   22-Dec-2025   75

Photo

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আসিফ নজরুল লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সরকারিভাবে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর পর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ওসমান হাদির লাশ বাংলাদেশে আনা হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। এদিকে ওসমান হাদি হত্যাকান্ডে জড়িত মূল সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখের নাম উঠে এসেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, তারা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন।

office@ukantho.com


Photo

যশোরে মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে

এফএনএস: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি...

Photo

ঝিনাইদহ সীমান্তে বসবাসকারী ১২৫ জনের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী...

Photo

বিএনপি-জামায়াতের কুতর্কে আমরা জড়াব না: নাসীরুদ্দীন

এফএনএস: গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলমান বিতর্ককে...

Photo

ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাড়ির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত