বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

উচ্চকন্ঠ   28-Apr-2025   39

Photo

এফএনএস: মেজর সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। উচ্চ আদালতের স্বাধীনতার ওপর আমরা অনেক বেশি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স¤প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে মেজর সিনহা মামলায় দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে অভিযোগ করেছেন একইসঙ্গে অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মেজর সিনহা হত্যা একটা পাশবিক হত্যা ছিল। এতে আমরা সবাই বিচার চেয়েছি। এটাও বুঝতে হবে কোনো মামলা উচ্চ আদালতে বা হাইকোর্টে থাকে তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারভুক্ত বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে বিচার হবে সেটা সম্পূর্ণ স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো ভূমিকা রাখার অবকাশ নেই। তিনি বলেন, কাউকে দোষী করার আগে ভালো করে জেনে করতে হয়। আপনাদের মতো আমিও আশা করি যাতে এটার বিচার দ্রুত সম্পন্ন হয়। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আওয়ামী লীগের আমলে মতো বিচার বিভাগের ওপর একটা হস্তক্ষেপের কথা আপনারা বলেছেন, আপনাদের কি সেটা নেই সেটা বলতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এখন আগের সরকার কি করেছে, তারাতো এটা ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরতো কোনো নীতি ছিল না। তারা চিফ জাস্টিসকে পর্যন্ত গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা সে সরকার না। উচ্চ আদালতের স্বাধীনতার ওপর আমরা অনেক বেশি শ্রদ্ধাশীল। আছিয়া হত্যা মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আছিয়া হত্যা মামলার বিচার কাজ গত বুধবার শুরু হয়েছে। অভিযোগপত্র পেতে একটু দেরি হয়েছে। এটা ছাড়াতো বিচার কাজ শুরু হতে পারে না। আগামী বুধবার হবে ষষ্ঠ কার্যদিবস এবং আগামী রোব বার হবে সপ্তম কার্যদিবস। আমি বলেছিলাম সপ্তম কার্যদিবসের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছিলাম। এটা নিম্ন আদালতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে। আমার মনে হয় না খুব একটা ব্যত্যয় হবে। আমার মনে হয় আমরা খুব দ্রুত একটা রায় পাবো।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ১৪৪ ধারা জারিতে ইফতার মাহফিল পন্ড: মাঠ ছেড়ে ইফতার পাঠালেন এতিমখানায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয়...

Photo

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে...

Photo

ক্ষুদ্রঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের...

Photo

শৈলকুপায় আ লীগ নেতার হাতে তিন সাংবাদিক হেনস্থার শিকার ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্কুলের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত