মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

উচ্চকন্ঠ   13-Jan-2026   116

Photo

এফএনএস: রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহ। ভোররাতে বারান্দা ও জানালার গ্রিল কেটে তার বাসায় ঢুকে দুই যুবক আনোয়ারুল্লাহকে হত্যা করে। হত্যার পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, এটি নিছক ডাকাতি নয়, বরং পরিকল্পিত হত্যাকান্ড। গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে। আনোয়ারুল্লাহ রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন। পরিবারের সদস্যরা জানান, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে হত্যা করে। এরপর বাসা থেকে আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়। আনোয়ারুল্লাহর ভাতিজা বলেন, ওনাকে মারার সময় তারা বলে, তোকে এখন মেরে ফেলব, কালেমা পড়। তখন তিনি বলেন, আমি কালেমা জানি, আমি নিজেই পড়তে পারব। এরপর সামান্য পানি খেতে দেয়। একেবারে মৃত্যু নিশ্চিত করেই তারা বের হয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির এক বাসিন্দা বলেন, এভাবে যদি বাসায় ঢুকে খুন করা হয়, তাহলে যেকোনো কিছুই হতে পারে। আরেক বাসিন্দা বলেন, আমি হঠাৎ লাফ দিয়ে উঠে গেটের সামনে গিয়ে দেখি মানুষ জড়ো হয়েছে, পুলিশও আছে। পুলিশ বলছিল, এখানে ঢোকা যাবে না। আনোয়ারুল্লাহ হোমিও চিকিৎসার পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক সহকর্মী ও প্রতিবেশীরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় আরেকজন বলেন, যে ঘটনা ঘটেছে, এটি নিঃসন্দেহে একটি হত্যাকান্ড। গ্রিল কেটে ঢুকে যাচ্ছে, অথচ কেউ টের পাচ্ছে না, এটা খুবই উদ্বেগজনক। এলাকাবাসীর কাছে আনোয়ারুল্লাহ একজন মানবিক চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চুরি-ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকান্ড, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে...

Photo

জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা

এফএনএস: জামালপুরে সরকারি একটি পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন আপেল মাহমুদ...

Photo

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর...

Photo

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

এফএনএস: বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত