সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

উচ্চকন্ঠ   08-May-2025   60

Photo

এফএনএস: নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস নামে একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলোর জন্য সংসারে অশান্তি, নারী-পুরুষের মাঝে বিরোধ এবং সমাজে বেহায়পনা বৃদ্ধি পাবে। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে হিজাব-নিকাব পরা নারীও উপস্থিত ছিলেন। সমাজের নারীদের এই বড় অংশকে বাদ দিয়ে কীসের নারী সংস্কার প্রস্তাব হয়েছে তা নিয়ে সন্দেহ আছে। তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব ইসলাম ধর্ম অনুযায়ী নারীদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করবে। এ ধরনের সংস্কার পারিবারিক বন্ধন ও সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নারীর অধিকার সংরক্ষণের পরিবর্তে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। মানববন্ধনে চিকিৎসক ও শিক্ষিকাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা সবাই একমত হয়ে বলেন, এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে বাতিল করা উচিত। সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক নেতা, বিভিন্ন নারী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে এম.পির কড়া হুঁশিয়ারি

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি...

Photo

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

এফএনএস:রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের...

Photo

কালীগঞ্জে নাট্য শিল্পির বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা: থানায় অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের...

Photo

আ. লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত