সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারত কেন হাসিনাকে পুশ ইন করছে না, প্রশ্ন রিজভীর

উচ্চকন্ঠ   28-Jul-2025   34

Photo

এফএনএস: ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ ইন করছেন না? যে সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশ ইন করছেন না। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার নয়াপল্টনে আয়োজিত মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পশ্চিম বাংলা, ত্রিপুরায় প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমাদের জাতীয়তা পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, কালচার বাংলা। বাঙালি কালচার কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে। তাদের জোর করে পুশ ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পুশ ইন করছেন না কেন, যে সব দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে তাকে তো পুশ ইন করছেন না। রিজভী বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু ধর্ম তার মুসলমান হওয়ায় এবং বাংলা ভাষায় কথা বলে এজন্য তাদের জোর করে পুশ ইন করা হচ্ছে। সরকারের উচিত পুশ ব্যাক করা। এ পুশব্যাক কেন সরকার করতে পারছে না, আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশব্যাক করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক। তাতে কোনো যায়-আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা। যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ হাসিনা ছিল সেই প্রতিভূ। এ কারণে তাদের (ভারতের) মন খারাপ।

office@ukantho.com


Photo

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

এফএনএস:জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন...

Photo

ঝিনাইদহে সামাজিক সংগঠনের মত বিনিময় সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: "আমরা বহু তবু সবাই এক"এই...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় পা হারালো নলকূপ মিস্ত্রী

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ: হাসপাতালের ইমার্জেন্সি কক্ষ। শীতের...

Photo

সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত