রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

উচ্চকন্ঠ   20-Dec-2025   75

Photo

এফএনএস:জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। শনিবার সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতি শোক প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কমনওয়েলথের মহাসচিব বলেছেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”তিনি বলেন, “আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের এই আহ্বানে আমিও শামিল হচ্ছি।”
কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হাদির দাফন সম্পন্ন
শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। গত ১২ ডিসেম্বর বিজয় নগরে তাকে গুলি করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সন্ত্রাসী। টানা সাতদিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও তাকে আর ফেরানো যায়নি। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ও তারুন্যের উৎসবের উদ্বোধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের...

Photo

স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা: মির্জা ফখরুল

এফএনএস: একজন উপদেষ্টা মুরাদনগরে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ক্রমাগত...

Photo

কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাকের পার্টির...

Photo

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত