রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ডিম দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-Oct-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন এই প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আরাপপুর স্ট্যান্ড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ.এস.এম আতিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার ডা. সঞ্জিব কুমার বিশ্বাস এবং দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিম।
এছাড়া জেলার ছয় উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে...

Photo

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের...

Photo

ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল...

Photo

মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্যকে আটক করে গণপিটুনি

এস. এম. মিলন, নওগাঁ প্রতিবেদক: নওগাঁর মান্দায় প্রতিবেশি নারীর সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত