শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ হবে ‘শিক্ষক’

উচ্চকন্ঠ   15-Jul-2025   76

Photo

এফএনএস: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত করা হচ্ছে। এখন থেকে বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এন্ট্রি পদের নাম হবে শুধুই ‘শিক্ষক’। সঙ্গে সহকারী শব্দটা থাকবে না। একই সঙ্গে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ আরও চারটি পদের নামে পরিবর্তন হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. শামছুল আরিফ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপারিশ অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’। ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’। এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে, যা দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদটিকে এখন থেকে শুধু ‘শিক্ষক’ হিসেবে ডাকা হবে; যা সারাদেশে থাকা মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তন মূলত মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে করা হয়েছে। পদের নামগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যেন বোঝাপড়ায় দ্ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্প উদ্যোক্তা রাসেলের মনোনয়নপত্র দাখিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪...

Photo

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশের প্রান্তিক...

Photo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এফএনএস: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা...

Photo

চৌগাছায় জুলাই আন্দোলনের শহীদ আল-আমিনের পরিবারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

মো শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার জুলাই আন্দোলনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত