বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্টিত

উচ্চকন্ঠ   21-May-2025   46

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরনে এক সেমিনার করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্টিত সেমিনারের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। উপজেলা সমাজসেবা কার্ষালয়ের আয়োজনে দুপুরে ২য় পর্বের অনুষ্টানে অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল কাদের। এ অনুষ্টানে ১০ টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির ভূক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিকনির্দ্দেশনামুলক আলোচনা করা হয়। সেমিনারের টেইনার হিসাবে পরামর্শ প্রদান করেন বাগেরহাট জেলার সহ-সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্ষালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, গনমাধ্যমকর্মী জামির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসাইন আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুনসহ অন্নান্যরা। এ সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার, কুমার, নাপিত, জেলে ও হস্তশিল্প কারিগরসহ ১০ টি জনগোষ্টির প্রায় অর্ধশত মানুষ অংশ নেয়।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগ এ দেশে আর রাজনীতি করতে পারবে না: ভিপি নুর

এফএনএস: গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরল হক...

Photo

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস:কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে...

Photo

বেনাপোল সীমান্তে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার

একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার...

Photo

দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে ঝিনাইদহে বিতর্ক প্রতিযোগিতা: বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, এম কে মাধ্যমিক বিদ্যালয় রানারআপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত