রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নৃশংসতম এ হত্যাকান্ডের দায় কার!

উচ্চকন্ঠ   02-Jun-2025   50

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে বিএনপির একাংশের নেতা মাহফুজ, লিটন, আরিফ, কালো আলা ও ঘ্যানা বাহিনীর প্রধান কালীগঞ্জের পূর্বাঞ্চলের মূর্তিমান আতংক ঘ্যানার নেতৃত্বে ৩/৪ দিন ধরে কোলাবাজারে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র মহড়া চলেছে। এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন উচ্চকন্ঠ নিউজে প্রকাশিত হলেও প্রশাসনের টনক নড়েনি। এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করায় অকালে ঝরে গেলো নাকোবাড়িয়া গ্রামের মহব্বত নামের একটি তরতাজা প্রাণ। প্রতিপক্ষের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। সচেতন মহলের ভাষ্য সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহড়ার ভিডিও ভাইরাল হলেও পুলিশ তা আমলে নেয়নি। পুলিশের অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণেই ঘটেছে এমন একটি নৃশংসতম হত্যাকান্ড। সর্বশেষ হত্যাকারীরা এখনও গ্রেফতার না হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক কমছে না। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকূপায় গভীর রাতে দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞান...

Photo

দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ...

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-৩ আসনে পিতার দেখানো পথে জনগণের উন্নয়নে কাজ করতে চান রনি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর...

Photo

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত