বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Aug-2025   95

Photo

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে ১৬ আগষ্ট বিকালে বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের গণমানুষের নেতা, সাবেক সফল ছাত্রনেতা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মাহমুদ বাবু। বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক সোহেল রানা লাল্টু, ইয়াসিন আরাফাত প্রান্ত, পৌর ছাত্রদলের অন্যতম সংগঠক তাজুল ইসলাম, আফ্রিদিসহ উপজেলা ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায়...

Photo

মালিকের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি: কর্মচারীর যাবজ্জীবন

এফএনএস: ষোল বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরে আবুল খায়ের প্লাস্টিক কারখানার...

Photo

পুলিশ এখনও ট্রমাটাইজ: জিএমপি কমিশনার

এফএনএস: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান...

Photo

বাংলাদেশ তাবেদারমুক্ত থাকবে, বললেন সালাহউদ্দিন

এফএনএস: বাংলাদেশ তাবেদারমুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত