মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোর সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোয়নপত্র সংগ্রহ

উচ্চকন্ঠ   06-Oct-2025   79

Photo

একরামুল ইসলাম তুষার: ষশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ সম্পন্ন হয়েছে। ৬ই অক্টোবর সোমবার যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ০৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে ০৬ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ০২ জন করে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে তিনজন করে মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীদের মধ্যে একজন তিনটি পদে মনোনয়ন কিনেছেন।০৬ অক্টোবর সোমবার যশোর প্রেসক্লাবে বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৭ অক্টেবার মঙ্গলবার দুপুর ০২টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া ও বাছাই করা হবে। এরপর ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হলে পরদিন ৯ অক্টোবর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে মনোনয়নপত্র বিক্রির সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল ও নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

দুর্নীতির অভিযোগে জামুকার সদস্য পদ হারালেন ফ্যাসিষ্ট আমীর আলী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের আলোচিত মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট...

Photo

জামিনের পর সাবেক এমপি কালাম আটক

এফএনএস: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে...

Photo

টাঙ্গাইলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত