সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

উচ্চকন্ঠ   25-Apr-2025   60

Photo

এফএনএস: রাজধানীর তেজগাঁওয়ে মোহাম্মদ রফিক ওরফে বোবা রফিক (২০) হত্যাকান্ডের ১২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি মো. আসিফ ওরফে ইব্রাহিম খলিলকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। শুক্রবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজারের চারুলতা রেস্তোরাঁর সামনে পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা আসিফসহ ২-৩ জন রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিক মারা যান। এ ঘটনায় নিহতের নানি বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ কাওরান বাজার রেললাইনের পূর্ব পাশ থেকে রফিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, রফিকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অফিস তারাটি এলাকার বাসিন্দা এবং কাওরান বাজার এলাকায় ছিনতাই করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরি ও ছিনতাইয়ের অন্তত ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

শত্রুতায় হেরেছে মানবতা; অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ৭০ বছরের বৃদ্ধ কাজী আলেক। বৃদ্ধা স্ত্রীও...

Photo

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র...

Photo

৬ দফা দাবিতে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত