বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে পুকুরে ডুবে আট বছরের শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   14-Jun-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে। তিনি কোটচাঁদপুরের ব্যবসায়ী মহলেও সুপরিচিত।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছেলে অরিনকে নিয়ে নিজ গ্রামের বাড়ি সুয়াদি গ্রামে বেড়াতে যান আমজাদ হোসেন রনি। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় অসাবধানতাবশত অরিন সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
অকস্মাৎ এ মৃত্যুর ঘটনায় পুরো সুয়াদি গ্রাম ও কোটচাঁদপুরের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, অরিন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয় একটি শিশু। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল ইসলাম জানান, ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

কোন ব্যক্তি-দলের জন্য নির্বাচন আগানো-পেছানোর অবস্থা নেই: সারজিস

এফএনএস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন...

Photo

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার...

Photo

ঝিনাইদহে আম জনতা দলের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমজনতা দলের ঝিনাইদহ শাখার...

Photo

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

এফএনএস: জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত