বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আম জনতা দলের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-Jul-2025   51

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমজনতা দলের ঝিনাইদহ শাখার উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের আদর্শপাড়াস্থ শোভা এনজিওর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপদেষ্টা পরিষদের সভাপতি মো: সায়েদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মো: মোসলেম উদ্দিন, জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সৈকত আহমেদ, নির্বাহী সদস্য জাহান লিমন, মুসকান মীরা ও এম এ সোহানসহ অনেকে।
উপদেষ্টা পরিষদের সভাপতি সায়েদুল আলম বলেন, দেশের রাজনীতিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, আমরা চাই দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই জাতীয় নির্বাচন দিতে হবে। ভারতে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে সেটা বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের দেশে যে সংখ্যালঘু আছে তাদের পূর্ন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিনি সকল চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন হওয়ারও আহবান জানান।

office@ukantho.com


Photo

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা ঠিক হয়েছে: ফারুক

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে...

Photo

ঝিনাইদহে ২ লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন...

Photo

ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের ২৫তম দিনে ঈদের...

Photo

নারায়ণগঞ্জে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় থেকে রতন নামে এক যুবককে গলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত