শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস

উচ্চকন্ঠ   23-Sep-2025   59

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলাই হতে হবে। অন্য— এমন মন্তব্য করেছেন দলটি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ইলেকশন কমিশনের সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই। তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনও আইনগত বাধা নয়। বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। সারজিস লিখেছেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্ট জানিয়ে দিয়েছিল— এনসিপি শাপলা প্রতীক চায়। তাহলে ওই তালিকায় শাপলা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনও প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? তিনি উল্লেখ করেন, সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনও আইনগত বাধা নেই। না হলে কোনও নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেবো।

office@ukantho.com


Photo

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে...

Photo

মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত...

Photo

শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

এফএনএস: চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত