বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার করছে বিজিবি

উচ্চকন্ঠ   05-Jul-2026   27

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা আজ ০৫ জুলাই ২০২৬ ভোরে একযোগে তিনটি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীনভাবে ২৬ বোতল ভারতীয় সিরাপসহ মোট ৩৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে। মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২৪-আর ও ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগান পাড়া গ্রামের মোঃ মমিন তক্কেলের বাঁশ বাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ বোতল সিরাপ ও ১৮০০ পিস ঔষধ এবং খোসালপুর বিওপির এলাকায় সীমান্ত পিলার-৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ ভিতরে খোশালপুর গ্রামের পাট খেত থেকে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে আরও ২০০০ পিস ঔষধ জব্দ করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

office@ukantho.com


Photo

জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছে: রিজভী

এফএনএস: আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুগপৎ সঙ্গী বাংলাদেশ জামায়াতে...

Photo

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

এফএনএস: সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে...

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উৎসবমুখর...

Photo

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত