মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নাটোরের ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

উচ্চকন্ঠ   23-Apr-2025   87

Photo

এফএনএস: নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দÐপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। নাটোর নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এতথ্য নিশ্চিত করে জানান, গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্যে রাতে মোবাইলফোনে ক্ষুদে বার্তা দিয়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে ডেকে নেন মেহেদি। পরে সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মেহেদীকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মেহেদীকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলার শুনানি, সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।

office@ukantho.com


Photo

শৈলকুপা পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন রেশমা চৌধুরী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার আসন্ন নির্বাচনে...

Photo

চৌগাছার মান্দারতলা গ্রামে সাপের কামড়ে যুবক নিহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার মান্দারতলা...

Photo

কালীগঞ্জে দলিল লেখক কল্যাণ সমবায় ফান্ডের কমিটি গঠন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাব-রেজিস্ট্রার...

Photo

চৌগাছায় গরীব গর্ভবতী নারীর সিজারের দায়িত্ব নিলো চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন

শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা উপজেলার সরুপদাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত