বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

উচ্চকন্ঠ   10-Oct-2025   78

Photo

এফএনএস: প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য আটককৃতদের মুক্তি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে শহিদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে। তুরস্কের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রেস উইং। বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান গতকাল শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে স্বাগত জানান। শহিদুল আলমের মুক্তি এবং ইসরাইল থেকে প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

office@ukantho.com


Photo

নারীসহ রেস্ট হাউসে ধরা সেই ওসি প্রত্যাহার

অসিম মোদক, মহেশপুর প্রতিনিধি: স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোরের...

Photo

চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস

এফএনএস: চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য...

Photo

গণভোট ঘিরে সামাজিক মাধ্যমে হ্যাঁ-না ক্যাম্পেইন

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের জাতীয়...

Photo

কালীগঞ্জে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে এক কর্মির অব্যাহতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত