সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Oct-2025   92

Photo

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে ইউনিয়নের হরদেবপুর মন্দির প্রাঙ্গণে সুনিতা রানী বিশ্বাসের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদ আলী লস্কার, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নারীদের ভূমিকা অপরিহার্য। ফলে ঘরে ঘরে যেয়ে নারীসহ জনগণকে সংগঠিত করা বিএনপির কর্মীদের দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে গ্রামে গ্রামে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের সঙ্গে...

Photo

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ০৬ আসামী গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার...

Photo

ঝিনাইদহে তারুণ্যের পিঠামেলায় তরুনের ঢল, কন্ঠে ছিল গান, পরণে বাসন্তি সাজ

ঝিনাইদহঃ তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে পিঠা মেলা, র‌্যালী...

Photo

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

এফএনএস: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত