সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

উচ্চকন্ঠ   23-Aug-2025   70

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) অসুস্থ হয়ে মারা গেছেন।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে ২ মাস ধরে জেলা কারাগারে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হুমায়ুন গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

উত্তরায় র‌্যাবের পোশাক পরে নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‌্যাবের পোশাক পরা...

Photo

কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মদান, আসামি গ্রেপ্তার

এফএনএস: রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (৫০)...

Photo

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত