বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তমাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

উচ্চকন্ঠ   25-Jun-2025   58

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: "স্থায়ীত্বশীল তমাক নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থাসমূহকে সম্পৃক্তকরণ জরুরী" বিষয়ক ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ রায়।
আলোচনায় বক্তরা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তমাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ৭.২ (৭.২.৭) ধারায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক "তমাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ রাখা এবং বরাদ্দকৃত অর্থ দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং এ সংক্রান্ত অগ্রগতির ত্রৈমাসিক/বাৎসরিক প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের ফোকাল পয়েন্ট ও মনিটরিং টিমের নিকট দাখিল করা।
সেসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, মানবাধিকার কর্মী আরাফাত রহমান, এডভোকেট নাছির উদ্দীন, সাংবাদিক বসির আহাম্মেদ, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কম্পিউটার টেইনার কাকলী রানী ও সোহানা আক্তার সহ অন্যান্যের।

office@ukantho.com


Photo

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে: মান্না

এফএনএস: স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য...

Photo

মহেশপুরে গুলিবিদ্ধ বিএনপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় রেফার্ড

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে প্রকাশ্য দিবালোকে...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত...

Photo

সংস্কার প্রয়োজন, নির্বাচনের সময় ঠিক করবে সরকার: ইইউ রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত