রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   01-Jan-2026   69

Photo

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মোকলেছ মোল্লা (৪৩)। তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল এলাকার আবুল কালাম মোল্লার ছেলে। গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের নাজিরের মোড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় মোকলেছ কাশিয়ানী উপজেলার তাড়াইল বাজার থেকে প্রতিবেশী সাকিবের সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। নাজির কাজীর মোড় নামক এলাকায় পৌঁছালে চার-পাঁচ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হামলা চালায়। মোকলেছের সঙ্গে থাকা সাকিব পালাতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। এ সময় তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্লাকে গুরুতর জখম অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শব্দ বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে। তবে নিয়তের স্বজনদের কাছ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার এর আওতায় আনা হবে। তিনি আরও বলেন, অভিযোগ না পেলেও পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে এবং সেটা অব্যাহত রয়েছে। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

লস অ্যাঞ্জেলেসে এবার আগুনে টর্নেডোর আশংকা

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ইতিহাসের...

Photo

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন আনবো: রাশেদ খাঁন

হাবিব ওসমান, জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা...

Photo

আরও ২৬ জনের করোনা শনাক্ত

এফএনএস: গত ২৪ ঘণ্টায় ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস...

Photo

কুড়িগ্রামে প্রেমিকের সহায়তায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

এফএনএস: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত