মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মান্দায় ডিবি পুলিশের অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   16-Jun-2026   55

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে মান্দা উপজেলায় ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টা ১০ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল মান্দা উপজেলার গণেশপুর সেকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) এলাকায় স্বামী-স্ত্রী মিলে তাদের বাড়ির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে সাইদুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে বিলের মধ্যে দৌড়ে পালিয়ে যান।
পরে ওই পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় সাইদুর রহমানের স্ত্রী রাশেদা বেগম পালানোর চেষ্টা করলে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
রাশেদা বেগমের কাছে থাকা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পলাতক সাইদুর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

office@ukantho.com


Photo

দ্রুতই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে: ডা. জাহিদ

এফএনএস: দ্রুতই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির...

Photo

রাষ্ট্র সংস্কারের উদ্যোগ জনগণের দীর্ঘদিনের আকাঙ্খার ফল: আলী রীয়াজ

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র...

Photo

এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের

এফএনএস: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত ‘মার্চ...

Photo

কালীগঞ্জে নারীকে গাছে বেঁধে নির্যাতন, ঘটনার নেপথ্যে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত