রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   02-Nov-2025   76

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাঁদপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু। প্রধান অতিথি মুর্শিদা জামান বেল্টু তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। তৃণমূলের নারীরাই বিএনপির শক্তি, এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূল ভিত্তি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন; জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু; পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান; ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ ও মমিন হোসেন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, মিরু খা, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন, উপজেলা যুবদলের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম শান্তি, পৌর বিএনপি নেতা মুক্তার হোসেন, যুব নেতা সাগর, ফরিদ, মুজাম, আলমগীর, কাঞ্চন, আব্দুর রহমান, লিটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরাফাত রহমান কোকো ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

রাজবাড়ীতে পার্কে বেড়াতে যাওয়া দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজবাড়ীর গোয়ালন্দে পার্কে বেড়াতে আসা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

Photo

নিখোঁজের ৪দিন পর উদ্ধার হলো ভ্যান চালকের মরদেহ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার...

Photo

কোটচাঁদপুরে গণভোট-জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কোটচাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয়...

Photo

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত