রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো চলবে না: বিএনপি নেত্রী মুর্শিদা জামান

উচ্চকন্ঠ   18-Mar-2025   58

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: সংস্কারের অযুহাত দিয়ে মানুষের ভোটাধিকারকে বিলম্বিত করবেন না।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বলছি ডিসেম্বরের মধ্যেই আপনাদেরকে নির্বাচন দিতে হবে। আপনাদের নেতা এম শহিদুজ্জামান বেল্টু গত বছরও আপনাদের সাথে ইফতার মাহফিলে অংশ নিয়েছেলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার আদর্শকে ধরে রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে বিএনপি'র রাজনীতি যারা করছেন তারাও সাবধান হয়ে যান। অচিরেই আপনাদের মুখোশও উন্মোচিত করা হবে - প্রধান অতিথি হিসেবে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রয়াত সাংসদ আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী এবং জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস মুর্শিদাজামান বেল্টু এসব কথা বলেন। ৭ নং রায়গ্রাম ইউনিয়ন-বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোক্তার হোসেন,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, আশরাফ হোসেন স্বপন,থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার,থানা বিএনপির সদস্য মিলন বিশ্বাস,পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, যুব নেতা গোলাম মর্তুজা জিকে প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা এবং অত্র ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মরহুম সাংসদ এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পন্ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিন্ডারগার্ডেন...

Photo

মহেশখালী থানার ওসিকে এলাকা ছাড়তে বাধ্য করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস: কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন...

Photo

রিভলবার, শটগানসহ সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস: চার মামলার আসামি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক...

Photo

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস-২০২৬ পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “সবার জন্য সুস্থ্য কিডনি-মানুষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত