সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ

উচ্চকন্ঠ   30-Apr-2026   76

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ। তিনি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ২৭ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আদেশে তার স্বপদে বহালের ওই নির্দেশনাটি আজ বৃহস্পতিবার হাতে পেয়েছেন।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলীগের নৌকা প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন আলাউদ্দিন আল আজাদ। নির্বাচিত হবার পর থেকেই তিনি সততার সাথে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পরিষদে অনুপস্থিতির অভিযোগ তুলে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় । এবং তারই স্থলে কালীগঞ্জ উপজেলা বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতেই এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে আলাউদ্দিন আল আজাদ ন্যায় বিচার পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর উদীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ এপ্রিল ২০২৬ রায়ে পুনরায় তাকে চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার বিকালে উচ্চ আদালতের রাযের কপি হাতে পেয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তার প্রতিক্রিয়ায় জানান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। ইতিপূর্বে অন্যায় ভাবে তাকে অপসারণ করা হয়েছিল। আজই রায়ের কপিটি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠাবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবিতে গেট মিটিং

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী...

Photo

কালীগঞ্জের বিস্ফোরক মামলায় কোটচাঁদপুরে যুবলীগের সভাপতি-সম্পাদক গ্রেফতার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ...

Photo

ঝিনাইদহ পৌরসভার আট কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী...

Photo

ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ জানুয়ারি জাময়াতের কেন্দ্রীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত