বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

উচ্চকন্ঠ   04-Oct-2026   18

Photo

এফএনএস: ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। গত শনিবার ঢাকা থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান। গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘ঞযব ঈযরবভ ড়ভ অৎসু ঝুসঢ়ড়ংরঁস ধহফ খধহফ ঋড়ৎপবং ওহঃবৎহধঃরড়হধষ উবভবহপব ঊীঢ়ড়ংরঃরড়হ ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সামরিক সম্মেলনে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সফরের সময় সেনাপ্রধান মেলবোর্নে অবস্থিত উবধশরহ টহরাবৎংরঃু-ও পরিদর্শন করবেন। সফরের পরবর্তী পর্যায়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অংংড়পরধঃরড়হ ড়ভ ঃযব টঝ অৎসু (অটঝঅ) অহহঁধষ গববঃরহম ধহফ ঊীঢ়ড়ংরঃরড়হ’-এ যোগ দেবেন তিনি। সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সেনাপ্রধানের এই ৯ দিনের সরকারি সফরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনগুলোতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

office@ukantho.com


Photo

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং...

Photo

কালীগঞ্জে আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ...

Photo

১৭ মে র সমাবেশ সফল করতে ঝিনাইদহ জেলা বিএনপির যৌথ সভা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ মে অনুষ্ঠেয় খুলনা বিভাগীয়...

Photo

কালীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হামিদুল ইসলাম হামিদের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: গত ১২ অক্টোবর বিকালে কালীগঞ্জ উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত