বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   03-Oct-2026   27

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা দিল্লিতে বসে আ’লীগের নেতাকর্মীদের উস্কানী দিচ্ছেন।কালীগঞ্জের আ’লীগের নেতাকর্মীদের বলতে চায়, তার উস্কানীতে এমন কিছু করবেন না যাতে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মত হয়। সারাদেশে আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ড ও বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ একথা বলেন। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকালে শহরের কালীবাড়ি মোড়ে সমাবেশে এম এ মজিদ আরো বলেন, আওয়ামী নেতারা গত সংসদ নির্বাচনে গোপনে দাড়িপাল্লার সাথে লিয়াজো করে ভোট দিয়েছেন দাড়িপাল্লায়। এখন তাদের উসকানীতেই আ’লীগ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু ফাসি হয়েছে, তিনি দিল্লি থেকে আর দেশে আসতে পারবেন না। আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভাল হয়ে যান, নইলে হাত পা থাকবে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারন সম্পাদক নেতা তবিবর রহমান মিনি ও ডাঃ নুরুল ইসলাম। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা যোগ দেন।

office@ukantho.com


Photo

দুই টুকরো কমলা খাওয়ায় এতিম কিশোরকে অকথ্য নির্যাতন: থানায় অভিযোগ দায়ের: পালিয়েছে অভিযুক্ত শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হাসপাতালের মেঝেতে ব্যাথা...

Photo

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে...

Photo

আদাবরে পুলিশের ওপর হামলা, মূলহোতা রনি-জনিসহ গ্রেপ্তার ৯

এফএনএস: রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের ওপর হামলার...

Photo

শেখ হেলালের পিএস মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার

এফএনএস: সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত